প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ , ০১:০৬ এএম
অনলাইন সংস্করণ
আজ
রাত থেকে বাংলাদেশজুড়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের
আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া বিশ্লেষকদের মতে, ভারতের পশ্চিমাঞ্চল থেকে সৃষ্ট ঝড় দেশের
পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করে ধাপে ধাপে সব বিভাগে ছড়িয়ে পড়তে পারে।
প্রথমে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে ঝড়ের প্রভাব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে এর তীব্রতা বাড়তে পারে। কোথাও কোথাও ঝড় ৩ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রবল দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে জনজীবনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। জনগণকে নিরাপদ স্থানে অবস্থান, বৈদ্যুতিক সংযোগে সতর্কতা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10