প্রকাশিত: ০৩ মে ২০২৬ , ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানী
ঢাকায় ট্রাফিক আইন প্রয়োগে প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা করেছে ঢাকা মেট্রোপলিটন
পুলিশ (ডিএমপি)। সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন ও চালকদের শনাক্ত করতে উন্নত সিসি
ক্যামেরা ও এআই প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম চালু
করা হয়েছে।
নতুন এই ব্যবস্থায় ট্রাফিক আইন ভঙ্গের ভিডিও বা স্থিরচিত্র ধারণ করে সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকের ঠিকানায় অটো জেনারেটেড নোটিশ পাঠানো হবে। নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির মতো কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। ডিএমপি জানিয়েছে, যানজট কমানো, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে।
এই
ব্যবস্থার আওতায় যেসব অপরাধ চিহ্নিত করা হচ্ছে:
লাল
বাতি অমান্য করা
স্টপ
লাইন অতিক্রম
উল্টো
পথে গাড়ি চালানো
অবৈধ
পার্কিং
লেফট
লেন ব্লক করা
যত্রতত্র
যাত্রী ওঠানামা করানো
ডিএমপি আরও সতর্ক করেছে, নোটিশ বা জরিমানা সংক্রান্ত প্রতারণামূলক ফোনকল, বার্তা বা আর্থিক লেনদেন থেকে নাগরিকদের সাবধান থাকতে হবে। কোনো সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিভিত্তিক এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে রাজধানীর সড়কে শৃঙ্খলা বাড়বে এবং ট্রাফিক আইন অমান্যের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10