প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ , ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ
যে
খানে স্বার্থের দুনিয়ায় মানুষ ব্যস্ত নিজের নিয়েই, সেখানে একদল তরুণ নিঃস্বার্থ ভালোবাসা
দিয়ে আলোকিত করছে সমাজ—“আলোর পথ সমাজ সেবা” সেই মানবিকতারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।কিশোরগঞ্জ
জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের একদল উদ্যমী তরুণের
হাত ধরে গড়ে উঠেছে মানবিক সংগঠন আলোর পথ সমাজ সেবা।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।সংগঠনের মূল লক্ষ্য হলো—“নিঃস্বার্থভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের জন্য কাজ করা।
”বর্তমানে সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে খাদ্য সহায়তা প্রকল্প, চিকিৎসা সহায়তা এবং দুর্যোগকালীন সহায়তা।সংগঠনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ
করার পরিকল্পনা নিয়েছে,তাদের
পরিকল্পনার মধ্যে রয়েছে শিক্ষাসহায়তা কার্যক্রমের আওতায় কলম, খাতা ও বই বিতরণ,
দরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং মানবিক সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ।শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ ও বিতরণের উদ্যোগও
ইতোমধ্যে গ্রহণ করেছে সংগঠনটি।সংগঠনের সদস্যরা একটি সুন্দর ও মানবিক সমাজ
গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।তাদের
লক্ষ্য সমাজের প্রতিটি অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং ইতিবাচক পরিবর্তন আনা।
পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনটির উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।সহায়তা প্রাপ্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন হালিম, আলম, আফতারের স্ত্রী, রুবেলের মা, রাসের মা, এক প্রতিবন্ধী কিশোর, শুরে মামু, আজিম, শাহিন, শুক্রুরের বউ, মনুর মা ও জালালের ফুফু।প্রতিটি পরিবারের জন্য প্রদান করা হয়েছে মুরগি, মসুর ডাল, মুড়ি, ছোলা, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, চাল, চিনি, সেমাই, দুধ, নুডলস এবং ডিম।
এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।সংগঠনটির পেছনে রয়েছে একঝাঁক নিবেদিতপ্রাণ তরুণ, যারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।সংগঠনটির পক্ষ থেকে সকলকে এই মানবিক কাজে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।তাদের বিশ্বাস সমাজের সচেতন ও উদার মানুষের সহযোগিতায় আরও বড় পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। যোগাযোগের জন্য ফোন নম্বর ০১৭০১-৩২৬২৪৬ ও ০১৭৯১-৮৮৪১২৮, ফেসবুক পেজ: আলোর পথ সমাজ সেবা। অনলাইন সহযোগিতা করা যাবে বিকাশ,রকেট এবং নগদের মাধ্যমে।
এসবিএন/জাআইগা
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10