স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৩ মে ২০২৬ , ০৪:০৪ পিএম

অনলাইন সংস্করণ

#

ঈদে কোরবানির পশুর সংকট নেই: দেশে উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি গবাদি পশু

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু সরবরাহ নিয়ে বড় সুখবর দিয়েছে সরকার। দেশে এবার কোরবানিযোগ্য পশুর কোনো সংকট থাকবে না; বরং চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি গবাদি পশু উদ্বৃত্ত থাকবে।

সরকারি হিসাবে, সারাদেশে কোরবানির জন্য প্রয়োজনীয় পশুর চেয়ে অনেক বেশি প্রস্তুত রয়েছে দেশীয় খামারিদের উৎপাদিত গরু, ছাগল, ভেড়া ও অন্যান্য পশু। ফলে সাধারণ ক্রেতা ও বিক্রেতা উভয়ের মধ্যেই স্বস্তি ফিরে এসেছে। দেশীয় কৃষক ও খামারিদের সুরক্ষায় সীমান্তপথে অবৈধ পশু প্রবেশ বন্ধে কঠোর নজরদারির কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি ক্ষতিকর উপায়ে পশু মোটাতাজাকরণ রোধে বাজার ও সীমান্ত এলাকায় বিশেষ তদারকি থাকবে।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পশুর হাটে নিরাপত্তা, আর্থিক লেনদেন সুরক্ষা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সক্রিয় থাকবে। অনলাইন পশু কেনাবেচাকে উৎসাহিত করতে করমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত ডিজিটাল বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এতে ক্রেতারা ঘরে বসেই নিরাপদে পশু কেনার সুযোগ পাবেন।

বিশেষজ্ঞদের মতে, দেশীয় পশু উৎপাদনে এই সক্ষমতা শুধু কোরবানির বাজারে স্থিতিশীলতা আনবে না, বরং দেশের প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে খামারিদের অর্থনৈতিক নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এসবিএন