স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০৪ মে ২০২৬ , ১১:১৯ পিএম

অনলাইন সংস্করণ

#

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: ১৯৫ আসনে বিজেপির ঝড়, মমতার ভরাডুবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে এবারের বিধানসভা নির্বাচনে। দীর্ঘদিনের শাসন শেষে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস, আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)

২৯৪ আসনের বিধানসভায় ১৯৫টি আসনে জয় পেয়ে বিজেপি এককভাবে সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে। বিপরীতে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মাত্র ৬৮টি আসনে সীমাবদ্ধ থেকে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে।

সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আসনে পরাজয়। বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য প্রশাসনের কেন্দ্র নবান্নে সতর্কতা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে নথি সুরক্ষায় কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। কোনো ধরনের নথি সরানো, নষ্ট করা বা অননুমোদিত কপি তৈরিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে প্রশাসনিক ভবনে প্রবেশ বের হওয়ার সময় কর্মীদের ওপর বাড়তি তল্লাশি চালানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী পুলিশের যৌথ নজরদারিতে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে রেকর্ড ভোটার উপস্থিতি এই পরিবর্তনের বড় কারণ। আগের নির্বাচনের তুলনায় ভোটারের সংখ্যা কমলেও ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা জনগণের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, খুব শিগগিরই নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করা হবে এবং নতুন মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করবে।


এসবিএন