স্বাধীনবাংলা, বগুড়া স্বাধীনবাংলা, বগুড়া

প্রকাশিত: ০৭ মে ২০২৬ , ১০:০৮ পিএম

অনলাইন সংস্করণ

#

বগুড়া হচ্ছে দেশের ১৩তম সিটি কর্পোরেশন, একসঙ্গে অনুমোদন পেল ৫ নতুন উপজেলা

দেশের প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের চার জেলায় নতুন পাঁচটি উপজেলা গঠনের সিদ্ধান্তও এসেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক থেকে। 

বৃহস্পতিবার ( মে) সচিবালয়ে অনুষ্ঠিত নিকার ১২০তম বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিভক্ত করে নতুনমোকামতলাউপজেলা গঠন করা হবে। এছাড়া কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকেমাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলা থেকেরুহিয়াভুল্লীএবং লক্ষ্মীপুর সদর উপজেলা থেকেচন্দ্রগঞ্জনামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশে সিটি কর্পোরেশনের সংখ্যা ১২ থেকে বেড়ে ১৩ হবে। পাশাপাশি নতুন পাঁচ উপজেলা যুক্ত হওয়ায় দেশের মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৫০০-তে। দীর্ঘদিন ধরেই বগুড়াকে সিটি কর্পোরেশন করার দাবি জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দা বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন। সরকারের এই ঘোষণার পর জেলাজুড়ে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয়দের আশা, সিটি কর্পোরেশন বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সুবিধা, অবকাঠামো উন্নয়ন বিনিয়োগের সুযোগ আরও বাড়বে। বিশেষজ্ঞদের মতে, নতুন উপজেলা গঠনের ফলে স্থানীয় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সহজে সরকারি সেবা পাবে।


এসবিএন/বগুড়া