প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠায় বিএনপিই দেশের সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি।
শুক্রবার
(৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ জনসভা অনুষ্ঠিত
হয় গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল
ও বাড়ীয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম
ফজলুল হক মিলনের পক্ষে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন এবং গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
উপজেলা
বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবু বাবলুর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এ কে এম
ফজলুল হক মিলন, গাজীপুর
জেলা বিএনপির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের
বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দ।
বক্তারা
বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা জরুরি। তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10