স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ , ০১:৩৪ এএম

অনলাইন সংস্করণ

#

কালীগঞ্জে ধানের শীষের পক্ষে নারীদের উঠান বৈঠক

গাজীপুর-৫ আসনের কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের পুবাইল বাড়িয়া এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক মিলন-এর পক্ষে ধানের শীষ প্রতীকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শাহানাজ আক্তার (চামেলী)-এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান (জুয়েল)-এর সঞ্চালনায় আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থীর সহধর্মিণী শম্পা হক।

বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


এসবিএন