স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০১ মে ২০২৬ , ১১:০৯ এএম

অনলাইন সংস্করণ

#

মে দিবস: শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় নতুন প্রত্যয়ের দিন

মহান মে দিবস বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। ১৮৮৬ সালের মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করে ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই শ্রমিক আন্দোলনের বৈশ্বিক ভিত্তি গড়ে ওঠে।

আজকের বাংলাদেশ উন্নয়ন, শিল্পায়ন অর্থনৈতিক অগ্রগতিতে অনেক দূর এগোলেও শ্রমজীবী মানুষের অধিকার প্রশ্নে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। পোশাকশিল্প, নির্মাণখাত, কৃষি, জাহাজশিল্প, প্রবাসী শ্রম অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত লাখো শ্রমিক এখনো ন্যায্য পারিশ্রমিক, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। রানা প্লাজা, তাজরীনসহ বিভিন্ন শিল্প দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেঅর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি। শ্রমিকের ঘাম পরিশ্রম দেশের অর্থনীতির মূল ভিত্তি হলেও তাদের জীবনমান উন্নয়নে এখনো কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে।

মে দিবস শুধু একটি স্মরণীয় দিন নয়; এটি শোষণ, বৈষম্য অবহেলার বিরুদ্ধে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান। উন্নত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকের অধিকার, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, বাসস্থান মর্যাদা নিশ্চিত করতে হবে। রাষ্ট্র, মালিকপক্ষ সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এমন এক ভবিষ্যৎ নির্মাণ করতে হবে, যেখানে শ্রমিক কেবল উৎপাদনের যন্ত্র নয়বরং উন্নয়নের প্রকৃত অংশীদার হিসেবে স্বীকৃতি পাবে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে প্রকৃত উন্নয়নের ভিত্তিএই প্রত্যয়েই মে দিবসের চেতনা নতুন প্রজন্মের কাছে আরও শক্তিশালী হয়ে উঠুক।


এসবিএন / এউরি