স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৭ মে ২০২৬ , ০৫:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

#

৭ জুন শুরু বাজেট অধিবেশন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবে সরকার

আগামী ৭ জুন বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন বসছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও অনুমোদনের কার্যক্রম সম্পন্ন হবে। ইতোমধ্যে সংসদ সচিবালয় অধিবেশন পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। বাজেট অধিবেশনকে ঘিরে সরকারি উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক লক্ষ্য ও নতুন অর্থবছরের ব্যয় কাঠামো নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।


এসবিএন