প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ , ০২:৫০ এএম
অনলাইন সংস্করণ
প্রশিক্ষিত শিক্ষক, মেধার স্বীকৃতি ও ক্রীড়ার সমন্বয়ে আগামী প্রজন্ম গড়ার প্রত্যয়ে নরসিংদীতে একাধিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে শাহীন শিক্ষা পরিবার। প্রশিক্ষিত শিক্ষক, মেধার স্বীকৃতি ও ক্রীড়ার সমন্বয়ে আগামী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে শাহীন শিক্ষা পরিবার।
সরাসরি টাঙ্গাইল থেকে পরিচালিত দেশের ১৫০টি ক্যাম্পাসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শাখা— শাহীন স্কুল, নরসিংদী ক্যাম্পাসে সম্প্রতি আয়োজন করা হয় একাধিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম। শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে নরসিংদী জেলার পঞ্চম শ্রেণির প্রায় এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বৃত্তি পরীক্ষা। এই প্রতিযোগিতায় ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় মোট ৫৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এসময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে তুলে দেওয়া হয় ল্যাপটপ, ট্যাব ও স্মার্টফোন। এছাড়াও সব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এই উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন অভিভাবকরা।
এই
ধরনের বৃত্তি পরীক্ষা আমাদের সন্তানদের আত্মবিশ্বাস বাড়ায়। শাহীন শিক্ষা পরিবারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
শিক্ষার্থীদের
শারীরিক ও মানসিক বিকাশ
নিশ্চিত করতে নরসিংদী ডিসি মাঠে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতা। আনন্দঘন এই আয়োজনে বিজয়ীদের
পুরস্কার বিতরণের পাশাপাশি অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। যেখানে প্রথম পুরস্কার হিসেবে একটি ৩২ ইঞ্চি এলইডি
মনিটর জিতে নেয় এক শিক্ষার্থী।
একই
অনুষ্ঠানে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা–২০২৬-এ শাহীন শিক্ষা
পরিবারের ৩৩৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ
হওয়ার সাফল্য তুলে ধরা হয়। এর মধ্যে নরসিংদী
শাখা থেকে চারজন কৃতী শিক্ষার্থী অর্জন করে বিশেষ গৌরব। তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।
শিক্ষার
মানোন্নয়নে নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে শাহীন শিক্ষা পরিবার। এই ধারাবাহিক কার্যক্রমে
প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় দুই শতাধিক শিক্ষককে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা।
ভালো ফলাফলের জন্য প্রশিক্ষিত শিক্ষকের কোনো বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া
জরুরি। SEF বৃত্তি পরীক্ষা ও ক্যাডেট কলেজ
প্রস্তুতির মতো উদ্যোগ শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে সাহস জোগায়। ইনশাআল্লাহ, এ কার্যক্রম ভবিষ্যতেও
অব্যাহত থাকবে।
চেয়ারম্যান
বলেন, শুধু পাঠ্য শিক্ষা নয়—ধর্মীয় মূল্যবোধ,
নৈতিকতা ও কো-কারিকুলার
কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমেই একজন শিক্ষার্থী পূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে।
শিক্ষা,
ক্রীড়া ও নৈতিকতার সমন্বয়ে
একটি দক্ষ, মানবিক ও আলোকিত প্রজন্ম
গড়ে তোলাই শাহীন শিক্ষা পরিবারের মূল লক্ষ্য—যা বাস্তবায়নে নিরলসভাবে
কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10