প্রকাশিত: ০৭ মে ২০২৬ , ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ
পশ্চিমবঙ্গের
রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজ্যপাল আরএন রবির ঘোষণায় ভেঙে দেওয়া হয়েছে
পশ্চিমবঙ্গ বিধানসভা। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর সাংবিধানিকভাবে মুখ্যমন্ত্রীর
পদে আর বহাল থাকছেন না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার
(৭ মে) রাজভবন থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের সংবিধানের ১৭৪
অনুচ্ছেদের ২(খ) ধারার ক্ষমতাবলে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্তটি
তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এর আগে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার বিষয়ে অনড় অবস্থান নেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, তাকে বরখাস্ত করতে হলে সরকারিভাবেই করতে হবে। একই সঙ্গে তিনি এই ঘটনাপ্রবাহকে গণতন্ত্রের জন্য ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন। নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে রাজনৈতিক বিরোধও আরও তীব্র হয়েছে। তৃণমূল কংগ্রেস আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মমতা। পাশাপাশি দলের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে নতুন কমিটিও গঠন করা হয়েছে।
অন্যদিকে
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, পশ্চিমবঙ্গে সহিংসতার পরিস্থিতি অতটা ভয়াবহ
নয়। তার মতে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে এবং ভবিষ্যতে কঠোর
প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক
বিশ্লেষকদের মতে, বিধানসভা ভেঙে দেওয়ার এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ
তৈরি করতে পারে। এখন সবার নজর কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং সম্ভাব্য পরবর্তী
প্রশাসনিক পদক্ষেপের দিকে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10