প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০৬ এএম
অনলাইন সংস্করণ
মাদক
থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই—এই বার্তাকে সামনে
রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট। নবজাগরণী ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি রূপ
নেয় এক উৎসবমুখর ক্রীড়া
মিলনমেলায়।
শনিবার
বিকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব হান্নান মিয়া হান্নু। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে
দূরে রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন
সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন মৈশান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমানীয়া ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি মইনুল হক সারওয়ার। অতিথিরা
যুবসমাজের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও ক্রীড়াচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
মেগা
ফাইনাল ফুটবল টুর্নামেন্টটি সঞ্চালনা করেন ওমর ফারুক। পুরো মাঠজুড়ে ছিল হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড়। শিশু, কিশোর, যুবক থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সের মানুষ
স্বতঃস্ফূর্তভাবে খেলা উপভোগ করেন। মাঠের গ্যালারি ও চারপাশে সৃষ্টি
হয় আনন্দ-উচ্ছ্বাসে ভরা প্রাণবন্ত পরিবেশ।
স্থানীয়রা
জানান, এমন আয়োজন এলাকার তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং মাদকসহ সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10