স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর

প্রকাশিত: ১১ মে ২০২৬ , ১২:০৬ পিএম

অনলাইন সংস্করণ

#

কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডে যৌথ অভিযান: জরিমানা ২ লাখ, কারখানা সিলগালা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের পাশেই অবস্থিত আবদুল্লাহ্ এগ্রো ফুড প্রডাক্ট প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী উৎপাদন উপকরণ জব্দ করা হয়েছে। পরে কারখানাটি সিলগালা করে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

রোববার (১০ মে) মধ্যরাতে র‌্যাব, জেলা ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণ এবং ভেজাল সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অনিয়মের সত্যতা মিলেছে।

আদালত জানায়, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জরিমানা  ও  অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপস্থিত কর্মকর্তারা বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্যে ভেজাল নিম্নমানের পণ্য উৎপাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তারা।

অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল। সময় উপস্থিত ছিলেন পূর্বাচল সিপিসি-র‌্যাব- এর মেজর রবিউল আলম, স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মোঃ খাদেমুল ইসলাম।


এসবিএন