প্রকাশিত: ১০ মে ২০২৬ , ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের
শীর্ষ নেতৃত্ব ঘিরে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যেই
নতুন করে আলোচনায় এসেছেন হাসান খোমেনি। দীর্ঘ সময় প্রকাশ্যে নীরব থাকার পর তিনি জানিয়েছেন,
দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে এখনো সক্রিয় ভূমিকা রাখছেন মোজতবা খামেনি।
ইরানের
রাজনৈতিক অঙ্গনে এ বক্তব্যকে বেশ
তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ সাম্প্রতিক সময়জুড়ে মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও জনসম্মুখে অনুপস্থিতি
নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এমন পরিস্থিতিতে হাসান খোমেনির মন্তব্য নতুন করে রাজনৈতিক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রেড ক্রিসেন্ট সোসাইটির এক অনুষ্ঠানে দেওয়া
বক্তব্যে হাসান খোমেনি বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে মোজতবা খামেনির পূর্ণ ধারণা রয়েছে এবং তাঁর অনুমোদন ছাড়া বড় কোনো সিদ্ধান্ত
কার্যকর হচ্ছে না।
আলী খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী
সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সে সময় সম্ভাব্য
নেতৃত্বের তালিকায় হাসান খোমেনির নামও উঠে আসে। তবে শেষ পর্যন্ত দায়িত্ব যায় মোজতবা খামেনির হাতে।
আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলায় মোজতবা আহত হন। তাঁর পায়ে গুরুতর আঘাতের পাশাপাশি মুখমণ্ডলেও ক্ষতি হয় বলে জানা
যায়। যদিও ইরানি কর্তৃপক্ষ বলছে, শারীরিক জটিলতা থাকলেও সিদ্ধান্ত গ্রহণে তিনি এখনো সক্রিয় রয়েছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হাসান খোমেনির সাম্প্রতিক অবস্থান মূলত ইরানের বর্তমান নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কমানোর একটি প্রচেষ্টা। একই সঙ্গে এটি ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10