প্রকাশিত: ১০ মে ২০২৬ , ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
সুনামগঞ্জে
বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে শুকাতে দেওয়া ধান
ঘরে তুলতে গিয়ে প্রাণ হারায় দশম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তার। এ ঘটনায় এলাকায় নেমে
এসেছে শোকের ছায়া।
রোববার বিকেলে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আঁখি আক্তার স্থানীয় ইয়াকুব উল্লাহ স্কুলের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। স্থানীয়দের ভাষ্য, বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে শুকাতে দেওয়া ধান দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। এ সময় আঁখিও তাদের সঙ্গে ধান তুলতে যায়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, বজ্রাঘাতে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা জানান, একজন মেধাবী শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রাম স্তব্ধ হয়ে পড়েছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10