স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ , ১১:১৬ পিএম

অনলাইন সংস্করণ

#

পোশাক খাতে স্বস্তি: শতভাগ কারখানায় বেতন পরিশোধ, প্রায় সবাই পেল বোনাস

দেশের তৈরি পোশাক খাতে ঈদকে সামনে রেখে বেতন ও বোনাস পরিশোধে স্বস্তির চিত্র দেখা গেছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের বেতন শতভাগ কারখানায় পরিশোধ করা হয়েছে।

তিনি জানান, মাত্র কয়েকটি কারখানায় বোনাস বাকি থাকলেও সামগ্রিকভাবে ৯৯ শতাংশের বেশি শ্রমিক ঈদ বোনাস পেয়েছেন। যেসব কারখানা দিতে পারেনি, তারা ঈদের পর তা পরিশোধ করবে।


আরও পড়ুন : রপ্তানি বাড়িয়ে বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলা করবে সরকার: শিল্প ও বাণিজ্যমন্ত্রী


ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস ইতোমধ্যে পৌঁছে গেছে। পাশাপাশি প্রায় ৬৪ শতাংশ কারখানা মার্চ মাসের আংশিক বেতনও অগ্রিম দিয়েছে। তবে ইতিবাচক এই চিত্রের পাশাপাশি খাতটি কিছু চ্যালেঞ্জের মুখেও রয়েছে। রপ্তানি আয় কমা, আন্তর্জাতিক বাজারে পোশাকের দাম হ্রাস, কাঁচামাল আমদানিতে ধীরগতি এবং জ্বালানি সংকট শিল্পের ওপর চাপ তৈরি করছে।


এসবিএন


🔴 সংশ্লিষ্ট খবর :

                           জ্বালানি সংকট মোকাবিলায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল ও গ্যাসোলিন আমদানি

                           ঈদের আগেই পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড, সরকারের দ্বিতীয় দিনেই ১৫ সদস্যের কমিটি

                           চট্টগ্রামে গ্যাস সংকটে দুই বড় সার কারখানা উৎপাদন বন্ধ