স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ , ০৮:০০ এএম

অনলাইন সংস্করণ

#

এক লাফে বাড়লো জ্বালানি তেলের দাম—আজ থেকেই কার্যকর নতুন মূল্য তালিকা

দেশের জ্বালানি খাতে বড় পরিবর্তন এলো। বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে, যা আজ রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হয়েছে। 

বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মূল্য অনুযায়ী ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। একইভাবে অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকায় পৌঁছেছে।

অন্যদিকে পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা, যা আগে ছিল ১১৬ টাকা। কেরোসিনের দামও বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ১১২ টাকা।

নতুন এই মূল্য কার্যকর হওয়ার ফলে দেশের সব ফিলিং স্টেশন পরিবেশকদের নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

জ্বালানি খাতে এই মূল্যবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ বলেন, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করায় মজুত প্রবণতা কমবে এবং বাজারে স্বচ্ছতা বাড়বে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকলেও আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে এই নতুন সমন্বয় আনা হয়েছে।


এসবিএন / আয়শা