প্রকাশিত: ১৪ জুন ২০২৬ , ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
ইসলামী
ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) জারি
করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয়
ব্যাংক জানিয়েছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ
বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে
উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার
আওতায় প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে এ সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। ব্যাংকের সুশাসন নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং জনস্বার্থ বিবেচনায় এই পদক্ষেপ গ্রহণ
করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে, নতুন পরিচালনা পর্ষদ গঠন না হওয়া পর্যন্ত ব্যাংকের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও প্রয়োজনীয় দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10