স্বাধীনবাংলা, মনিরা স্বাধীনবাংলা, মনিরা

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ , ১১:৪৮ এএম

অনলাইন সংস্করণ

#

তেলের চাহিদা হঠাৎ বাড়ায় সাময়িক সংকট মজুত যথেষ্ট বললেন জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের চাহিদা আকস্মিক বেড়ে যাওয়ায় সরবরাহে সাময়িক চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে পর্যাপ্ত মজুত থাকায় সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

মন্ত্রী সবাইকে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত মজুত করার প্রবণতা কমলে সরবরাহ স্বাভাবিক থাকবে। তিনি আরও জানান, তেলের মূল্য নির্ধারণে কাজ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, তবে সরকার এখনো দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সাম্প্রতিক সময়ে কমেছে, যা ভবিষ্যতে বাজারে স্থিতিশীলতা আনতে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


এসবিএন