প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ , ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর কে ডি সি পাড়ায় মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপ বন্দরে জন্য এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলার রহনপুর রেল স্টেশন ২ নং প্লাটফর্মের সামনে মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপ বিরোধী কমিটি ও গোমস্তাপুর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সভাপতি মো. শামীম রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মু. মিজানুর রহমান। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর সভার সাবেক মেয়র তারিক আহম্মদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্ম পরিষদের সদস্য মো. তরিকুল ইসলাম (বকুল), সাবেক কাউন্সিলর মো. আশরাফুল হক, পারবর্তীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. মতিউর রহমান, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম সাদ্দাম, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাসুম, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যণ লিমিটেডের সভাপতি মো. মজিবুর রহমান, মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপ বিরোধী কমিটির আহবায়ক মো. নাসির উদ্দীন প্রমুখ। সমাবেশে মাদকের কুফল এবং মাদকের ভয়াবহতা তুলে ধরেন বক্তারা। এবং ছিনতাই ও অনৈতিক কার্যকলাপ বন্ধে পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10