শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি

প্রকাশিত: ০৩ জুন ২০২৬ , ০৩:৩০ পিএম

অনলাইন সংস্করণ

#

শ্রীপুর কলেজ একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাংসদ

গাজীপুরের শ্রীপুরে আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার(৩ জুন) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। এসময় সাংসদ বলেন, শিক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এস এম কামরুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেম মৃধা ও এড. আবু জাফর সরকার , তেলিহাটি ইউনিয়ন বিএনপি আহবায়ক মো. নূরুল আমিন আকন্দ, কলেজের দাতা সদস্য আতাউর রহমান খোকনসহ অত্র কলেজের কলেজের শিক্ষক শিক্ষার্থী।