প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ
দেশের
চলমান বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণে জোর দিচ্ছে
সরকার। এমন মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, পূর্ববর্তী
সরকারের সময়ে সম্পাদিত বাণিজ্য চুক্তিগুলো পর্যালোচনা করা হবে। পাশাপাশি নতুন করে বিনিয়োগবান্ধব
পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী
বলেন, আন্তঃদেশীয় বাণিজ্যে বৈশ্বিক স্থবিরতা কাটিয়ে উঠতে রপ্তানি বহুমুখীকরণ ও শিল্প
খাতে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সরকারের লক্ষ্য হচ্ছে
টেকসই বাণিজ্য কাঠামো গড়ে তোলা এবং বৈদেশিক বাজারে দেশের অবস্থান শক্তিশালী করা।
এর
আগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছালে প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তাকে
স্বাগত জানান। পরে সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10