প্রকাশিত: ১১ জুন ২০২৬ , ১২:১৪ এএম
অনলাইন সংস্করণ
২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে
বড় জাতীয় বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করবেন, যার সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি
টাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন
সরকারের এটি প্রথম বাজেট। সরকার এবারের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা,
বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ
করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ দেশীয় ও বৈদেশিক ঋণ এবং উন্নয়ন সহযোগীদের
সহায়তা থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বাজেট ঘাটতি প্রায় ২ লাখ ৫১ হাজার কোটি টাকা
হতে পারে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।
সূত্র মতে, নতুন অর্থবছরের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি
উদ্যোক্তাদের (এসএমই) জন্য বিশেষ তহবিল গঠন এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিতে অতিরিক্ত
বরাদ্দের প্রস্তাব থাকতে পারে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর
আংশিক বাস্তবায়নের ঘোষণাও আসতে পারে।
স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতেও বেশ কিছু নতুন
উদ্যোগ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২৫ লাখ নাগরিকের জন্য ই-হেলথ কার্ড কর্মসূচি
চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা
কর্মসূচির আওতা ও বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পারে।
সরকার বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণেও গুরুত্ব দিচ্ছে।
নতুন বাজেটে প্রায় ১ কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিকল্পনার
কথাও জানা গেছে।
অর্থনৈতিক লক্ষ্য হিসেবে আগামী অর্থবছরে জিডিপির আকার
৬৮ লাখ ৩০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হতে পারে। একই সঙ্গে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি
অর্জন এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রাখা হয়েছে।
তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং মাদক,
সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব রয়েছে। এছাড়া ব্যবসা
পরিচালনা সহজ করতে লাইসেন্স, অনুমোদন ও কর ব্যবস্থায় সংস্কারের পাশাপাশি ‘বাংলাবিজ’ নামে
একটি সমন্বিত ডিজিটাল ওয়ান-স্টপ সার্ভিস চালুর পরিকল্পনাও বাজেটে স্থান পেতে পারে।
অর্থনীতিবিদদের মতে, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ চ্যালেঞ্জ এবং কর্মসংস্থান বৃদ্ধির চাপের মধ্যে এবারের বাজেট দেশের অর্থনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসব্
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10