প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ , ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে
চলমান অস্থিরতার প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। এ পরিস্থিতিতে দেশে জ্বালানির
সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে অতিরিক্ত ডিজেল ও গ্যাসোলিন আমদানির
সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারি সূত্র জানায়, বিদ্যমান চুক্তির বাইরে গিয়ে সৌদি আরবের একটি কোম্পানি থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৪৬ কোটি টাকা।
আরও পড়ুন : চট্টগ্রামে গ্যাস সংকটে দুই বড় সার কারখানা উৎপাদন বন্ধ
চলতি মাসে জ্বালানি আমদানির জন্য একাধিক জাহাজের এলসি খোলা হলেও সবগুলো সরবরাহ এখনো নিশ্চিত হয়নি। ফলে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভারত, চীন ও জাপানের কাছেও সহায়তার জন্য যোগাযোগ করা হয়েছে।
আরও পড়ুন : ঈদের আগেই পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড, সরকারের দ্বিতীয় দিনেই ১৫ সদস্যের কমিটি
অর্থ মন্ত্রণালয়ের মতে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এসবিএন/ এখলাছ
রোজার শুরুতেই বাজারে আগুন: লেবুর হালি ১২০ টাকা, ব্রয়লার ২২০
রপ্তানি বাড়িয়ে বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলা করবে সরকার: শিল্প ও বাণিজ্যমন্ত্রী
চট্টগ্রামে গ্যাস সংকটে দুই বড় সার কারখানা উৎপাদন বন্ধ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10