স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২২ এএম

অনলাইন সংস্করণ

#

রোজার শুরুতেই বাজারে আগুন: লেবুর হালি ১২০ টাকা, ব্রয়লার ২২০

 প  বিত্র রমজান শুরু হতেই রাজধানীর কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে লেবুর দাম বেড়ে হালিপ্রতি ৮০ থেকে ১২০ টাকায় পৌঁছেছে, যা গত সপ্তাহের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিক্রেতারা বলছেন চাহিদা বাড়ায় দাম বেড়েছে, তবে ক্রেতাদের অভিযোগরোজা এলেই অজুহাতে বাজার চড়া হয়।

রাজধানীর মহাখালী সাততলা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ইফতার সংশ্লিষ্ট পণ্যের দামই বেশি বেড়েছে। বেগুন, শসা, কাঁচা পেঁপে কাঁচা মরিচের দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের দামও কেজিতে -১০ টাকা বেড়েছে।

মুরগির বাজারেও ঊর্ধ্বগতি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজিতে, যা সপ্তাহখানেক আগেও ছিল ১৭০-১৮০ টাকা। সোনালি দেশি মুরগির দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। গরুর মাংস কেজিতে ১০-২০ টাকা বেড়ে ৮০০ টাকার কাছাকাছি পৌঁছেছে।

ফলের বাজারও চড়া। মাল্টা, আপেল আঙুরের দাম কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে। দেশীয় ফলের মধ্যেও কলা, পেয়ারা পেঁপের দাম বেড়েছে।

তবে স্বস্তির খবরছোলা, ডাল বেসনের মতো কিছু রোজার পণ্য এখনো তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, রমজানে চাহিদা বৃদ্ধির সুযোগে অসাধু চক্র দাম বাড়িয়ে দেয়। কার্যকর বাজার তদারকি না থাকলে এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।



এসবিএন