স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ , ০৮:২৫ পিএম

অনলাইন সংস্করণ

#

দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক শিক্ষা অঙ্গনে শূন্যতা

বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন। এক শোকবার্তায় তিনি বলেন দেশের শিক্ষা খাতে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শনিবার চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


এসবিএন / এউরি