স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ , ০১:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

#

তেল মজুতকারীর তথ্য দিলে মিলবে এক লাখ টাকা পুরস্কার

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়েছে অবৈধভাবে তেল মজুত বা পাচারের তথ্য দিলে সহায়তাকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

জনগণের অংশগ্রহণ বাড়িয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ কার্যক্রম বন্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রশাসনের কাছে দেওয়া তথ্য যাচাই শেষে দ্রুত সময়ের মধ্যেই পুরস্কারের অর্থ প্রদান করা হবে বলে জানানো হয়েছে।