প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ , ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
দেশের
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব হিসেবে
গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বাংলাদেশে নিযুক্ত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এর সঙ্গে বৈঠকে
ফ্রান্সের কারিগরি সহায়তা কামনা করেন।
রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তিনি জানান, পুলিশ সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং ধাপে ধাপে দক্ষতা বৃদ্ধি করে একটি জনমুখী বাহিনী গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি দাঙ্গা নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন এবং ফরেনসিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও সহযোগিতা চাওয়া হয়। বৈঠকে র্যাব পুনর্গঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধুনিকায়ন এবং পারস্পরিক আইনি সহায়তা চুক্তির বিষয়েও আলোচনা হয়। ফ্রান্সের রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং ইতোমধ্যে ফরেনসিক খাতে সহায়তার উদ্যোগ নেওয়ার কথা জানান।
এসবিএন/ এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10