প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ , ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ
অবৈধ
মজুত ও পাচার রোধে
দেশব্যাপী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে সরকার। মার্চ মাসের ৩ থেকে ২৯
তারিখ পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ২ লাখ ৮
হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। পাশাপাশি অকটেন ও পেট্রোলও জব্দ করা হয়। অভিযানে জড়িতদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জরিমানা আদায় করা হয়েছে। সরকার জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ মজুতের তথ্য দিলে পুরস্কার, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পেট্রোল পাম্পে নজরদারি এবং জেলায় জেলায় ভিজিলেন্স টিম গঠনের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।
এসবিএন/রোআ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10