প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ , ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ
দেশের
প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
একই সঙ্গে দায়িত্বে থাকা ১১ জন ডিসিকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত
করা হয়েছে।
রোববার জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান। জনস্বার্থে জারিকৃত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ রদবদলের মাধ্যমে মাঠ প্রশাসনে নতুন গতি আসবে।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10