স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ , ০৮:৩৩ এএম

অনলাইন সংস্করণ

#

সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল গ্রেপ্তার, ট্রাইব্যুনাল মামলায় অভিযান

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আবদুল জলিল মন্ডল কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিবি কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দায়ের করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় এ অভিযান চালানো হয়। বর্তমানে তাঁর বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, যার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর কমিশনার ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর অতিরিক্ত মহাপরিচালক পদ উল্লেখযোগ্য।