প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬ , ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ
যুদ্ধবিরতির পরিবর্তে চলমান সংঘাতের সম্পূর্ণ অবসান চায় ইরান—এমন বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, যেকোনো সমাধানে ভবিষ্যতে হামলা বন্ধের নিশ্চয়তা এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ থাকতে হবে।
তিনি স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা চলছে না; বরং সীমিত পর্যায়ে বার্তা আদান-প্রদান হচ্ছে। অতীতে যেমন যোগাযোগ ছিল, এখনও তেমনভাবেই নির্দিষ্ট চ্যানেলে বার্তা পৌঁছানো হচ্ছে। এছাড়া সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে তিনি জানান, হরমুজ প্রণালি বর্তমানে খোলা থাকলেও শত্রুতাপূর্ণ দেশের ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে।
এসবিএন/এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10