স্বাধীনবাংলা, নড়াইল স্বাধীনবাংলা, নড়াইল

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ , ১১:৫৩ এএম

অনলাইন সংস্করণ

#

নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজাকে ট্রাকচাপার অভিযোগ

নড়াইল সদর উপজেলায় ডিজেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাতে যশোর নড়াইল মহাসড়কের তুলারামপুর এলাকায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন নাহিদ সরদার আহত হন তার সহকর্মী জিহাদ মোল্যা।

এর আগে ফিলিং স্টেশনে ডিজেল না দেওয়াকে কেন্দ্র করে চালকের সঙ্গে ম্যানেজারের তর্ক হয় এবং হুমকির অভিযোগ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে ঘটনাটি পরিকল্পিত হতে পারে এমন অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে ঘাতক ট্রাক চালককে ধরতে অভিযান চলছে।


এসবিএন/নড়াইল