প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ , ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ
পহেলা বৈশাখ উপলক্ষে নাগরিকদের ২৫০০ টাকা ভাতা দেওয়ার দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যটি ভুয়া বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে জানা গেছে প্রতারণার উদ্দেশ্যে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে আবেদন করার প্রলোভন দেখানো হচ্ছে যেখানে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়।
ভুয়া লিংকে প্রবেশ করলে কোনো বৈধ ফরম না পেয়ে ব্যবহারকারীকে অন্য একটি বেটিং সাইটে নেওয়া হয় যা অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সরকারি ভাতা বা অনুদানের তথ্য সাধারণত নির্ভরযোগ্য সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয় এবং এ ধরনের অচেনা লিংক থেকে দূরে থাকা উচিত। এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে যাতে প্রতারণার ফাঁদে না পড়ে।
এসবিএন/এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10