স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ , ০৯:১১ এএম

অনলাইন সংস্করণ

#

হাইতিতে ভয়াবহ গ্যাং হামলা, নিহত অন্তত ৭০, বাস্তুচ্যুত হাজারো

ক্যারিবীয় দেশ হাইতিতে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ৭০ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। দেশটির আর্টিবোনাইট প্রদেশের পেতিত-রিভিয়েরে এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী এই হামলায় ঘরবাড়িতে আগুন দেওয়া ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়।

মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, সহিংসতার কারণে প্রায় ৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ‘গ্রান গ্রিফ নামের একটি গ্যাং এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকায় পৌঁছালেও হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় বহু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলমান গ্যাং সহিংসতা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে এবং মানবিক সংকট বাড়াচ্ছে। 


এখলাছ / এউরি