স্বাধীনবাংলা, গাজীপুর স্বাধীনবাংলা, গাজীপুর

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ , ০৮:১৫ পিএম

অনলাইন সংস্করণ

#

কালীগঞ্জে ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান, অনিয়মে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জুড়ে ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জাকিয়া সরওয়ার লিমা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে বিভিন্ন স্টেশনে ডিজেল পেট্রোল অকটেনের মজুদ এবং বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। সময় কেটুন এলাকার একটি ফিলিং স্টেশনে মজুদ থাকা সত্ত্বেও সঠিকভাবে জ্বালানি বিক্রি না করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন ।

প্রশাসন জানিয়েছে জ্বালানি সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এসবিএন / গাজীপুর