প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ , ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ
ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স–এর নতুন গান ‘পরী’ অবশেষে প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
রোমান্টিক আবহে নির্মিত এই গানে পর্দায় দেখা গেছে জ্যোতির্ময়ী কুণ্ডু ও শাকিব খানকে। তাদের রসায়ন ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে।গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন ইমরান মাহমুদুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান নিজে এবং তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শোমনূর মনির কোনাল।‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানকে আবারও গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করেছেন তিন নায়িকা—জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ এবং সাবিলা নূর।পরিচালক আবু হায়াত মাহমুদ–এর নির্মাণে এবং বলিউডের চিত্রগ্রাহক অমিত রায়–এর ক্যামেরায় তৈরি এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
এসবিএন/ জাআইগা
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10