প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ , ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
ঈদের
দিনে ভক্তদের চমকে দিয়ে নিজের বিয়ের খবর প্রকাশ করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। জানা
গেছে, গত ৬ ফেব্রুয়ারি পারিবারিক আয়োজনে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তার স্বামী কাউসার মাহমুদ সায়ান। দীর্ঘদিনের পরিচয় ও বোঝাপড়ার ভিত্তিতে দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানিয়েছেন নীলা। ছোট পরিসরে অনুষ্ঠিত এই বিয়ের বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল। ঈদের দিনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নীলা এবং পরে নাটক ও চলচ্চিত্রে কাজ করে পরিচিতি পান।
এসবিএন/ এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10