স্বাধীনবাংলা, বিনোদন স্বাধীনবাংলা, বিনোদন

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:১৮ পিএম

অনলাইন সংস্করণ

#

পপসম্রাটের জন্মদিনে শ্রদ্ধা: আজম খানের সুরে এখনো জাগে প্রজন্ম

 বাং  লা পপ সংগীতের পথিকৃৎ ও বিদ্রোহী কণ্ঠশিল্পী আজম খানএর জন্মবার্ষিকী আজ। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে জন্ম নেওয়া এই শিল্পী সত্তরের দশকে বাংলা গানে নতুন ধারার সূচনা করেন। পশ্চিমা রক ও পপের প্রভাব নিয়ে তিনি তরুণদের সামনে তুলে ধরেন প্রতিবাদ, প্রেম ও সময়ের বাস্তবতা।


মুক্তিযুদ্ধেও সক্রিয়ভাবে অংশ নেন তিনি। স্বাধীনতার পর গড়ে তোলেন ব্যান্ড ‘উচ্চারণ, যা বাংলা ব্যান্ডসংগীতের ইতিহাসে বিশেষ স্থান দখল করে। তার গাওয়া ‘রেললাইনের ওই বস্তিতে, ‘আলাল ও দুলাল, ‘এত সুন্দর দুনিয়ায়সহ বহু গান আজও শ্রোতাদের হৃদয়ে অনুরণিত হয়।

সহজ ভাষা, প্রাণবন্ত পরিবেশনা ও সময়সচেতন কথায় তিনি হয়ে ওঠেন “বাংলা পপের সম্রাট। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে ২০১১ সালের ৫ জুন তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তবু তার গান এখনো নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।


এসবিএন