স্বাধীনবাংলা, বিনোদন ডেস্ক স্বাধীনবাংলা, বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

#

বিবাহবন্ধনে রাশমিকা–বিজয়: উদয়পুরে গোপন আয়োজনে সম্পন্ন বিয়ে

দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রাজস্থানের উদয়পুর-এর একটি বিলাসবহুল প্রাসাদে সীমিত আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, তেলুগু হিন্দু রীতিতে সকালে বিয়ের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। পরে কনের পারিবারিক ঐতিহ্য অনুযায়ী দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নিজেদের নতুন জীবনের ঘোষণা দেন তারা।

বিয়ের আগে কয়েকদিন ধরে চলেছে প্রাক-বিবাহ অনুষ্ঠান, পারিবারিক ডিনার ও সাংস্কৃতিক আয়োজন। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতেই পুরো অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী ৪ মার্চ হায়দরাবাদে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানা গেছে।


এসবিএন