স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১৬ পিএম

অনলাইন সংস্করণ

#

নায়িকা পরীমণিকে গুলি করে হত্যার হুমকি, বিদেশি নম্বর থেকে কল

বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি হত্যার হুমকির অভিযোগ তুলেছেন। রোববার ( ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান তিনি। অভিনেত্রীর দাবি, একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি ভোট সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করা হয় এবং গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়।

ঘটনার পর ভক্তদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকেই। এদিকে পরীমণি অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন সিনেমাগোলাপ’-এও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যেখানে তার সঙ্গে জুটি বাঁধছেন নিরব হোসাইন।


এসবিএন