স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৩ এএম

অনলাইন সংস্করণ

#

নির্মাতার উদ্দেশেই পরের গুলি—হুঁশিয়ারি কুখ্যাত গ্যাংয়ের

বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির বাসভবনে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছে ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। শুধু দায় স্বীকার করেই থেমে থাকেনি তারাসামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকিও দিয়েছে বলে জানা গেছে।

এই ঘটনায় চলচ্চিত্র অঙ্গনের তারকাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশ সূত্র জানিয়েছেশনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত রোহিত শেঠির বাসার বাইরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়।

গুলির একটি বাসভবনের জিম অংশের কাচের দেয়ালে আঘাত হানে। সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই পুলিশ এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে। এদিকে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এমন প্রকাশ্য হুমকি বলিউডের নিরাপত্তা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এসবিএন