প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ , ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে নতুন তথ্য উঠে এসেছে। ফুটেজে দেখা গেছে, পুরো ঘটনাটি মাত্র দুই মিনিটের মধ্যেই ঘটে যায়।
তদন্তে জানা যায়, ঘটনার আগে একে একে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ভবন ত্যাগ করায় ওই সময় অফিসে প্রায় একা ছিলেন রুনা। এই সুযোগে অভিযুক্ত সাবেক কর্মচারী ফজলুর রহমান তার কক্ষে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
গত ৪ মার্চ বিকেলে বিভাগের কক্ষে এই হামলার ঘটনা ঘটে। প্রাথমিক ময়নাতদন্তে জানা গেছে, হামলার সময় তাকে ১৭ থেকে ১৮ বার ছুরিকাঘাত করা হয়েছিল।
সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, ঘটনার কিছুক্ষণ আগে অভিযুক্তকে ভবনের ভেতরে ঘোরাফেরা করতে দেখা যায় এবং পরে তিনি শিক্ষিকার কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শিক্ষিকার চিৎকার শুনে ভবনের নিচে থাকা নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শিক্ষিকাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় শিক্ষার্থীরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।
এসবিএন / এখলাছ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10