স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ , ১০:০১ পিএম

অনলাইন সংস্করণ

#

এইচএসসি পরীক্ষা: ঢাকা বোর্ডের ১৪ কেন্দ্র বাতিল

চলতি বছরের এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে ১৪টি পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রশাসনিক পুনর্বিন্যাস, পরীক্ষার্থী কম থাকা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ড সূত্রে জানা যায়, বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে ঢাকা মহানগরের ৫টি এবং অন্যান্য জেলার ৯টি কেন্দ্র রয়েছে। ঢাকার বাইরে যেসব জেলায় কেন্দ্র বাতিল হয়েছে সেগুলো হলোনারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী কিশোরগঞ্জ।

বোর্ডের আদেশে উল্লেখ করা হয়েছে, কিছু কেন্দ্র সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদনের কারণে বাতিল করা হয়েছে। আবার কয়েকটি কেন্দ্র জেলা প্রশাসনের সুপারিশ পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার সুষ্ঠু আয়োজন প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে ধরনের পুনর্বিন্যাস করা হয়েছে।


এসবিএন/ রাইফা