প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ , ০৪:৫৩ এএম
অনলাইন সংস্করণ
শিক্ষাপ্রতিষ্ঠানে অতিথি বা মন্ত্রীকে স্বাগত জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে ফুল বা মালা দেওয়ার প্রচলন বন্ধ করার নির্দেশ দিয়েছেন আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, কোনো শিক্ষক বা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের এভাবে দাঁড় করিয়ে রাখবে না।
শুক্রবার চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। মন্ত্রী জানান, শিক্ষার্থীদের সময় ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিতে হবে, তাই ফুলের তোড়া বা মালা দিয়ে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানোর বিষয়টিও নিষিদ্ধ করা হয়েছে।
অনুষ্ঠানে
শিক্ষামন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পাশাপাশি নিবন্ধিত
বেসরকারি এতিমখানার জন্য আর্থিক সহায়তার চেক দেন এবং অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার
ও অনুদান বিতরণ করা হয়।
পরবর্তীতে তিনি স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক ইফতার অনুষ্ঠানে অংশ নেন।
এসবিএন/এখলাছ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10