প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ , ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
দেশব্যাপী
চলমান এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৪৯ জন পরীক্ষার্থীকে
বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন শিক্ষা বোর্ডে অনুপস্থিতির সংখ্যাও উদ্বেগজনক
হারে বেড়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্যে জানা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ২৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় আরবি দ্বিতীয়পত্রে আরও ২৪ জন বহিষ্কার হন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, পরীক্ষায় অনুপস্থিতির হারও উল্লেখযোগ্য। সাধারণ শিক্ষা বোর্ডে ১৬ হাজারের বেশি, মাদ্রাসা বোর্ডে ১৩ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডে ৩ হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর তদারকি জোরদার করায় অসদুপায় কমলেও বহিষ্কারের সংখ্যা সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানসিক প্রস্তুতির দিকেও আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই বহিষ্কার ও অনুপস্থিতির সংখ্যা বাড়ছে, যা শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ও অংশগ্রহণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
এসবিএন/ জাক
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10