প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ , ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর শ্যামলীতে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে
গুরুতর অনিয়মের অভিযোগে তাৎক্ষণিক সিলগালার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার
মো. সাখাওয়াত হোসেন। হঠাৎ পরিদর্শনে গিয়ে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের প্রমাণ পাওয়ার
পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিদর্শনের সময় রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। এ সময় ভুক্তভোগীরা চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বেসরকারি স্বাস্থ্যসেবায় অনিয়ম রোধে নজরদারি আরও বাড়ানো হবে।
এসবিএন/এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10