সোহেল খান, ঝালকাঠি সোহেল খান, ঝালকাঠি

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬ , ০৮:৪৬ এএম

অনলাইন সংস্করণ

#

হাম-রুবেলা ঠেকাতে ঝালকাঠিতে জরুরি টিকাদান শুরু, হটস্পট ৩০ এলাকা

সংক্রামক রোগের ঝুঁকি কমাতে ঝালকাঠি জেলায় শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসূচির সূচনা করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার।

তিনি জানান, দেশে হামের প্রকোপ বাড়ায় ৩০টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত শিশুদের সুরক্ষায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামল কৃষ্ণ মণ্ডল, অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও ডা. হুমায়ুন কবিরসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত বয়সী শিশুদের পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে, যা ভবিষ্যতে সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এসবিএন / এউরি