প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬ , ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
দেশে আবারও বাড়ছে হাম-এর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ২টি মৃত্যুর ক্ষেত্রে রোগটি নিশ্চিত করা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে ৬৫৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
নতুন করে প্রায় এক হাজার সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৫ জন কুষ্টিয়া থেকে। এছাড়া চট্টগ্রাম বিভাগ ও রাজশাহী বিভাগ থেকেও মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান ও সচেতনতার ঘাটতির কারণে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। গত ২২ দিনে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়েছে—এই সময়ে নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10